মেহেরপুরে অপহরণের ৫ঘন্টার মাথায় অপহৃত যুবক মাহিদ উদ্ধার

মেহেরপুর অফিস

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়ক থেকে অপহৃত মাহিদ হোসেন (২২) নামের এক যুবককে উদ্ধার করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিকাগত রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত মাহিদ হোসেনকে উদ্ধার করে। তবে এসময় অপহরণের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশের দ্রুত ও সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য: গত মঙ্গলবার রাত ৯টার দিকে মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদ নিজ গ্রাম বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার নিকট অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক মাঠের ভেতরে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে তারা ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায়। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। অপহরণের ৫ঘন্টা পর সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মাহিদ হোসেনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।