আলমডাঙ্গায় জামায়াত প্রার্থী রাসেলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলায় জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, আইলহাস ও খাসকরারা ইউনিয়নে ধারাবাহিকভাবে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার মানুষের আশা আকাঙ্ক্ষাই আমার পথচলার মূল শক্তি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, যোগাযোগ অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এসময় স্থানীয় জনগণ নিজ নিজ এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী, সেক্রেটারিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।