আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা করেছে। গত সোমবার সন্ধ্যায় তীব্র আলী (২৪) নতিডাঙ্গা গ্রামের ইংলাশ আলী ওরফে ইকলাসের ছেলে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ)পবিত্র মন্ডলের নেতৃত্বে বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সঙ্গীয় অফিসার ফোর্স ক্যাম্প এলাকায় ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নতিডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় মৃত ট্যাংগর আলীর টিনের ঘরের পেছনে থেকে তীব্র আলী ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার



