স্টাফ রিপোর্টার
ওয়াহেদুজ্জামান বুলার নেতৃত্বে চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানকে বিজয়ী এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় বিএনপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গাস্থ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা।
এ সময় তিনি বলেন, আমাদের প্রিয়নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ কে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিএনপি একটি বড় দল এই দলের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সেই হিসেবে চুয়াডাঙ্গার মনোনয়ন নিয়ে শামসুজ্জামান দুদু ও শরীফুজ্জামান শরীফের মধ্যে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল। বিএনপি’র নীতি নির্ধারণী ফোরাম চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদককে মনোনয়ন দিয়েছে। আমরা বিএনপি’র প্রার্থীকেই জয়ী করার লক্ষ্যে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবো। আগামী ২২ শে জানুয়ারি থেকে আমরা সবাই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শামীম রেজা ডালিম, মইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি পিনু মুন্সি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, ও দল সদস্য আজাদুর রহমান আজাদ, ফারুক মল্লিক, তারিক জামান সজীব, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরা রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু, প্রকাশনা বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়ায়েজ, কোষাধক্ষ্য শাকিল হোসেন শুভ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান, শ্রমও বিষয়ক সম্পাদক ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সেলুন ও সেরেগুল, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য বাপ্পি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুস সাত্তার মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান কালু, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক টোটন খান, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সম্পাদক ফারুক আহমেদ, আলোকদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের , সহ সভাপতি শেখ শাজাহান সুজন ও প্রীতম, যুগ্ম সাধারণ সম্পাদক আবাবিল হোসেন সাদ্দাম ও একলাস মুন রায়হান, রানা হামিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হীরক আহমদ, কেন প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, সহ দপ্তর সম্পাদক সোহেল, ছাত্রদল সদস্য সজীব জোয়ারদার ও মুনতাসির বীন আমির, থানা ছাত্রদল সদস্য বাঁধন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ বিশ্বাস মিল্টু। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম।
ওয়াহেদুজ্জামান বুলার নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানকে iবিজয়ী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া



