স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ই১উনিটের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। গত দুই দিনে ৫ শতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলার দেওলি, মুক্তারপুর, চিৎলা, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, মুন্সিপুর, কুতুবপুর, বয়রা, চারুলিয়া, জুড়ানপুর, দর্শনা, কুলতলা, নিশ্চিন্তপুর, রায়পুর, আন্দুলবাড়ীয়া ও চুয়াডাঙ্গায় অফিস থেকে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের এন ডি সি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, ইউনিট সেক্রেটারি মোহাঃ হামিদুর রহমান, সদস্য মাসুম বাবু ইউনিট অফিসার ও যুব সদস্যগন উপস্থিত ছিলেন। প্রসংগত তীব্র শীতে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের জন্য ৬শ কম্বল বরাদ্দ দেয়া হয়। বাকী আজ কালের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে ৬শ কম্বল বিতরণ



