স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৫ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার সকাল ১০টা বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এ সময় দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মোহাম্মদ অহিদ মোল্লার ছেলে মো: আশিক মোল্লা (১৯) ও তার ভাই মো: নিজাম মোল্লা (২২), চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়ার আজিজুল হকের ছেলে মোঃ সুজন (৩৬), বাগানপাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদের (৪০) এবং গুলশান পাড়ার হানিফের ছেলে মোঃ সুজন (২৭)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং আব্দুল্লাহ আল নাঈম আসামিদেরকে ২ মাস , ১৫ দিন ও ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৫ মাদকসেবী গ্রেফতার বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা



