চুয়াডাঙ্গা যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর চুয়াডাঙ্গা  পৌরসভার ৫ নং ওয়ার্ডের তালতলা পশুহাট পাড়ায় দেড় শতাধিক পরিবারের শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কম্বল বিতরণ  ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।
বিশেষ অতিথি ছিলেন পৌর মৎসজীবী দলের সভাপতি  মোঃ আবুল হেসোন, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন, সহ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম সুমন, আচান শেখ, আবদার হোসেন রাজু , প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, পুনর্বাসন সম্পাদক মেহেদী হাসান, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুপম আজাদ টারজান, সদস্য বাদশা কাঠাল, আকুল, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, সদস্য জীবন, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সোলাইমান হক,  সদস্য পারভেজ বকুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জান মোঃ জীবন, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুজ্জামান সুজন যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুনুর রশিদ সুমন মোঃ বিপ্লব হোসেন , সদস্য শরিফুল ইসলাম রাব্বিল, আব্দুল করিম , নাজমুল হাসান রাজীব , আব্দুস সাত্তার, মনিরুল ইসলাম মনি, জুয়েল হোসেন, মাসুদ আলী,কবির হোসেন, ওবায়দুর রহমান সুমন, খালিদ মাহমুদ রঞ্জু, তানজিলুর রহমান তান্নু প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।