খয়েরহুদা মাঠপাড়ায় বাবু খানের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার খয়েরহুদা মাঠপাড়ায় বাবু খানের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কেডিকে ইউনিয়নের খয়েরহুদা মাঠ পাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দকে সাথে করে মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ বজলুর রহমান রহমান টুটু , সাধারণ সম্পাদক মোঃ রফিউল আলীম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ঝন্টু, ৯  নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মুন্সি , সহ-সভাপতি সাহাজুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য  ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, মুনছুর, দিলু, মালেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজুন আহমেদ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।