চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ ২ যুবক গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার বিকালের দিকে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে আলমডাঙ্গার অঘরনাথপাড়া গ্রামের খন্দকার দারুস সালামের ছেলে রুহুল কুদ্দুস জুবায়ের (২৭) কে ৩০ পিচ টাপেন্টাডলসহ আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা থানাধীন পুড়াপাড়াস্থ মেসার্স বিল্ড ব্রিকস এর সামনে থেকে মোঃ সজীব হাসান(২৬)কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট। আটক সজীব দামুড়হুদা মাদ্রাসার পাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।