সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলটিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ, বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. আব্দুল মজিদ, কুতুবপুর ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল, কুতুবপুর ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য তরিকুল ইসলাম, ভুলটিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, লাভলু রহমান, সোহাগ আহম্মেদ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
খেলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন রেফারি সুমন আহম্মেদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
চুয়াডাঙ্গার ভুলটিয়ায় জমকালো আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত



