জীবননগরে সোনালী ব্যাংক শাখার বার্ষিক সমাপনী অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগরে সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে বার্ষিক সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। জীবননগর সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের আয়োজনে গতকাল শনিবার ব্যাংকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংক কর্মকর্তা তৌহিদুজ্জামান রাকিবের সঞ্চালনায় ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ও ড্রাগ কমিটির সভাপতি কাজী বদরুদ্দোজা, রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস শুকুর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী খোকন মিয়া, আরিফুর রহমান, শফিকুল ইসলাম, মিঠু, সাইদুর রহমান, গালিব, সানোয়ার হোসেন, আব্দুল হালিম, আব্বাস উদ্দিনসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, আজকের এটি একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের অর্জন, ঐক্য এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। সোনালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে, এই উৎসব সেই সাফল্যেরই উদযাপন। সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার এই আয়োজন আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।
সোনালী ব্যাংকের শক্তি আমাদের জনবল। সারা বছর কঠোর পরিশ্রমের পর আজকের এই উৎসব আমাদের জন্য একটুখানি স্বস্তি ও আনন্দের সময়। আমাদের সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। সোনালী ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। আমাদের একত্রিত করেছে, হাসি ও আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে। এছাড়াও ভবিষ্যতে ব্যাংকের সেবার মান বাড়াতে আমরা আরও পরিকল্পনা হাতে নিয়েছি এবং আপনাদের সহযোগিতায় কাজ করে যাব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।