আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে কামালপুর পাঠাগার চত্তরে নতুন বছর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কবি গোলাম রহমানের সভাপতিত্বে ও কবি এম সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার।
তিনি বলেন, কবি গোলাম রহমান চৌধুরি প্রতি বছর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। এছাড়াও শিশু কিশোরদের বিভিন্ন শিক্ষা মুলক প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করেন। এবারও সেই ধারাবাহিকতার ব্যাত্যয় ঘটেনি। আমরা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সফলতা কামনা করছি। প্রধান আলোচক আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
বিশেষ অতিথি ছিলেন, কবি হাবিবুর রহমান মজুমদার, আর,এম,পির সভাপতি ডাক্তার ও কামালপুর বাইতুল আমান জামে মসজিদ সেক্রেটারি জিনারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও আর এম পির সাধারণ সম্পাদক ডাক্তার আতিক বিশ্বাস, কবি সিদ্দিকুর রহমান।
এছাড়াও ছাত্রদের মাঝ থেকে কবিতা পাঠ ও কোরআন থেকে তেলাওয়াত এবং ইসলামী গজল পরিবেশন করেন। পরিশেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন



