আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ৭৬ বন্ধু সংগঠনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা বিটিম মাঠের ১৯৭৬ ব্যাচের এসএসসি পরিক্ষার্থীদের অংশ গ্রহনে মিলন মেলা, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু সমিতির অন্যতম সদস্য শেখ আব্দুল জব্বার। বক্তব্য রাখেন সুইজারল্যান্ড প্রবাসী বন্ধু মিজানুর রহমান মিজু, কানাডা প্রবাসী ওয়াদুদ, প্রকৌশলী আব্দুল খালেক, ডা; আলহাজ্ব হারুনার রশিদ, ডাঃ আলহাজ্ব হাসানুজ্জামান হাসান, ঠিকাদার আহসান হাবিব, ঠিকাদার আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষক লুলু মাষ্টার,ঠিকাদার মীর ইসমাইল হোসেন, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় আমিরুল ইসলাম বাবলু,রুবেল মিয়া, বাবলু রহমান প্রমুখ।
প্রকৌশলী আবদুল খালেক বলেন আমরা বন্ধুরা প্রায় ৪০ বছর পর একত্রিত হয়েছি। আমরা কর্মক্ষেত্রে যার যার মত কর্মজীবনে ভূমিকা রেখে চলেছি। শত ব্যাস্ততার মাঝেও সকলের কথা মনে পড়ে। আজ দীর্ঘ দিন পর একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাসী বন্ধু মিজানুর রহমান মিজু বলেন আমি দীর্ঘ বছর বিদেশ জাপন করছি, বিদেশে থাকলেও সকল বন্ধুদের কথা মনে পড়ে, এত বছর পর আজকে আমরা একত্রিত হতে পেরে খুব ভাল লাগলো।
প্রবাসী প্রকৌশলী ওয়াদুদ জানান, সত্যি আজকের এই অনুষ্ঠান আয়োজন করে আমাদের ধন্য করেছে। বিশেষ করে হারুনর রশীদ, শেখ জব্বারসহ সকল আয়োজকদের। সভাপতি শেখ আবদুল জব্বার বলেন দীর্ঘ ৪০ বছর পর আমরা এবার উদ্যোগ নিয়ে এই আয়োজন করা হয়েছে, বিশেষ করে মিজু, ওয়াদুদ, খালেক যারা বিদেশে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বন্ধুদের স্ত্রী, স্কুল জীবনের বান্ধবীরা উপস্থিত হয়েছিল।
আলমডাঙ্গায় এসএসসি ৭৬ বন্ধু সংগঠনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত



