মেহেরপুর অফিস
মেহেরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১২) এর অভিযানে ৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার ধূসরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আলহামদু মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, মেহেরপুর সদর উপজেলার ধূষরপাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে সাদ্দাম হোসেনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক পাচারকারী আটক



