চুয়াডাঙ্গায় কৃষি গবেষণা নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মেহেরপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদার করণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গতকাল শনিবার বেলা ১১ টায় স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপ-প্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদার করণ (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমান।
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো.আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড.আশরাফ উদ্দিন আহমদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) মো. মাজহারুল আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস ও ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। কর্মশালায় প্রকল্পভুক্ত ছয়টি জেলার কৃষি কর্মকর্তা, গবেষক ও কৃষি উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।