স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের সামনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই কর্মী সভা প্রমাণ করে যে, বিএনপি এখনো জনগণের হৃদয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। নানা নির্যাতন, মামলা-হামলা ও দমন-পীড়নের পরও আমাদের নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি। আলুকদিয়া ইউনিয়নের এই তৃণমূল কর্মীরাই বিএনপির প্রকৃত শক্তি, যাঁরা বুক পেতে দিয়ে দলের পতাকা আগলে রেখেছেন। বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গড়ে তুলেছিলেন দেশপ্রেম ও স্বনির্ভরতার আদর্শ নিয়ে। সেই আদর্শকে ধারণ করে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।’
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম লাল্টু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল, বুড়ো মেম্বার, সাবেক মেম্বার সজল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইখলাস হোসেন, সাবেক কাউন্সিলর মিলন আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলুকদিয়া ইউনিয়নে কর্মী সভায় জেলা বিএনপির সেক্রেটারি শরীফুজ্জামান শরীফ



