নতুন বছরের শুভেচ্ছা বার্তা নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নতুন বছর ২০২৬ এর শুভেচ্ছা বার্তা নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। আসরের শুরুতে জাতীয়তাবাদি দলের চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরাবতার মাধ্যমে গভীর শোক পালন করা হয়।
অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, খালেকুজ্জামান, মো: আনছার আলী, শহিদুল ইসলাম, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল,  চিরায়ত সাহিত্য আলোচনাসহ “মানুষ” কবিতা আবৃত্তি করে শোনান অ্যাডভোকেট বজলুর রহমান। হোসনে আরা বেগম রুবি তার সংগ্রামী জীবনের গল্প করেন।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন মো তৌহিদ হোসেন, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, পিন্টু রহমান, আবু নাসিফ খলিল। আসরে উপস্থিত ছিলেন মো: আলাউদ্দীন, মো: শাহজাহান আলী, শেখ পিন্টু, কাজল মাহমুদ, আব্বাস উদ্দিন, হারুন-অর-রশিদ। সাহিত্য আসরে কবি শেখ পিন্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি উপস্থিত কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০০তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।