চুয়াডাঙ্গা হলপাড়া দোকান মালিক কমিটি বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
হলপাড়া দোকান মালিক কমিটি চুয়াডাঙ্গার বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ। হলপাড়া দোকান মালিক কমিটির সহ-সভাপতি বাবুল শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারন সম্পাদক এমএ মক্কির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল আলম মালিক লার্জ, দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ তার জীবনের অতীতের কথা স্মরণ করে বলেন, আমার ছেলেবেলা, কলেজ জীবন ও যখন প্রভাতী স্কুলের ছাত্র ছিলাম তখন থেকেই এই সিনেমা হল পাড়া এবং কোট পর্যন্ত যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানের সাথে আমার ওঠাবসা ছিল। এখানকার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আমি আপনাদের সন্তান। তিনি আরো উল্লেখ করেন চুয়াডাঙ্গা এখন অভিভাবক শূন্য, যার কারণে আমাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে। আমাদের চুয়াডাঙ্গার মানুষ কোন বিপদে-আপদে, পাশে কোন অভিভাবক পাচ্ছে না। একজন ভালো অভিভাবক পেতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে চুয়াডাঙ্গা জেলার অভিভাবক শূন্যতার হাত থেকে রক্ষা করা যাবে। তিনি চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মনজুরুল আরেফিন লিটু, আরিফুল ইসলাম বাদল প্রমুখ।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও হলের সামনে প্রতিনিয়ত দুর্ঘটনা থেকে মুক্তি এবং হলপাড়া দোকান মালিক সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া দোয়া করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।