স্টাফ রিপোর্টার
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শরমিনা হক হাফিজা মাদ্রাসায় কুরআন খতম করা হয়। এছাড়াও চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থান জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।
পুরাতন গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ মাদানী খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন, সহ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম সুমন, আচান শেখ, আবদার হোসেন রাজু, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুপম আজাদ টারজান, সদস্য ইমদাদুল হক ইমদাদ, বাদশা কাঠাল, মিজান, শিপন, সজীব, আকুল, রুপম আজাদ টারজান।
এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, সদস্য রিংকু, শিপন, স্বপন, মানিক, শোভন, আনিচ, আরিফ, মামুন, সহিদ, সিরাজ, বাপ্পী, শুকুর আলি প্রধান, তুজাম, রাব্বি, হাসান, নাসির, সাত্তার, ফুয়াদ, রনি, আরিফ, পৌর যুবদলের সদস্য রনি, সুমন রশিদ, শফিকুল ইসলাম বাপ্পি, মিংকু, শোভোন, রঞ্জু, শোভোন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জীবন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সুজন , যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুন আর রশিদ সুমন, বিপ্লব হোসেন, সদস্য তানজিলুর রহমান তান্নু, শরিফুল ইসলাম রাব্বিল, আব্দুল করিম, নাজমুল হাসান রাজিব, সুমন, মিঠু , জুয়েল, আব্দুস সাত্তার, মনি প্রমুখ। এদিকে কুরআন খতম পরিচালনা করেন-হাফেজ আরজ।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল



