ঝিনাইদহে হাদি’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

‎ঝিনাইদহ অফিস
‎‎ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার সময় ঝিনাইদহের পায়রা চত্বরে বাদ জুম্মা এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজার ইমামতি করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলার আমীর ডা. এইচ এম মোমতাজুল করিম,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমান সহ নানা শ্রেণির পেশার মানুষ। জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই গণহত্যার শিকার সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।