মেহেরপুরে ছাদ থেকে পড়ে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু


মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল মেকানিক মোহাম্মদ পিন্টু (৫০)। গত শুক্রবার সকালে এ দুর্ঘটনায় সে আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে তিনি মারা যান। নিহত মোহাম্মদ পিন্টু গোভীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা মোটর পার্টস ব্যবসায়ী ও মেকানিক সমিতির সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির ছাদে ওঠেন পিন্টু। এ সময় হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জনাননো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে বাদ মাগরিব তাঁর নিজ গ্রামে জানাজা সম্পন্ন হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।