স্টাফ রিপোর্টার
উৎসবমূখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হক।
নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০ টি পদে, ফোরামের বিদ্রোহী সাধারণ সম্পাদক পদে ১টি, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের ৩ জন ও সহসভাপতি পদে ১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ নবনির্বাচিত কমিটির সভাপতিসহ নির্বাচিত সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মারুফ সারোয়ার বাবু (১১২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন (১১০) ভোট ও মোর্তজান হোসেন (৯৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম ওরফে মানি খন্দকার (৭৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে আফরুজা আকতার (১৫৭) ভোট ও হারুনর রশিদ বাবলু (১২২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন রুমা (১১৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মুহাম্মদ ইকরামুল হক (১৪৩) ভোট, ফরজ আলী, (১৪২) ভোট, আশিকুর রহমান রাজ (১৩৫) ভোট, তানভীর আহম্মদ শাওন (১৩৫) ভোট, শরিফুল ইসলাম (১২৪) ভোট ও রাগিব আহসান (১০৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, কোষাধ্যক্ষ পদে এস.এন.এ হাশেমী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোসলেম উদ্দীন (৪০) ভোট, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম (২০) ভোট ও আকরাম হোসেন (১৪) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে আব্দুল্লা আল মামুন (৮৭) ও সিরাজুল ইসলাম (৬৯) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আহসান আলী (৭১) ভোট, আসাদুজ্জামান আসাদ (৩৮) ভোট ও আনছার আলী (২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মসিউর রহমান পারভেজ (৯২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গ্রন্ধাগার সম্পাদক পদে আমজাদ আলী শাহ (৭১) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সদস্য পদে হাসিবুল ইসলাম ইব্রাহিম (১০৭). সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ (১০৬), বেলাল হোসাইন বাদল (৯৭) ও মো. আক্তারুজ্জামান (৮৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১১ টি ভোট বাতিল হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু বলেন, আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বার ও বেঞ্চ পরিচালনায় সকল আইনজীবীর সার্বিক সহয়োগিতা নিয়ে আগামী দিনে কাজ করা হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ বালেন, আইনজীবী সমিতির নির্বাচনে যেসকল ভোটাররা ফোরামের সদস্যদের নির্বাচিত করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বারের সার্বিক উন্নয়ন এবং আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার জন্য সহয়োগিতা কামনা করছি। জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেছেন।
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরংকুশ বিজয়



