চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন ড্রিলশেডে পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। খন্দকার গোলাম মওলা ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা হতে ডাকা পুলিশ হেডকোয়ার্টার্সে বদলীর আদেশপ্রাপ্ত হন।
বিদায়ী পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জেলার সকল নাগরিক, সকল অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সকল, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ টিম চুয়াডাঙ্গার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আহবান  জানান। তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। থানায় আগত সেবা গ্রহীতাদের কথা মনযোগ সহকারে শোনা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। বিবেককে কাজে লাগান, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করেন। সর্বশেষ তিনি তাঁর পরিবার পরিজন সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
বদলীজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।