চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের সামাজিক ব্যক্তিত্ব শফিকুলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সামাজিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম শফিক (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার ভোরে শফিক না ফেরার দেশে পাড়ি জমান। বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা পাড়ার বজলুর রহমানের ছোট ছেলে শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকালে মাঠে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শফিকের অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। গতকাল ভোরে সবাইকে কাদিয়ে তিনি পরপাড়ে পাড়ি জমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ শিশু সন্তান, মা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ আসর বেলগাছি আছির উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গনে শফিকের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বেলগাছি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ, শিক্ষক আসাদুল হক , রাশেদুল ইসলাম, বাবুল হোসেন, এজাজ হোসেনসহ গ্রামবাসী ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।