চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত ও দাতা সদস্যদের স্মরণে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

শ্রদ্ধা, সম্মান এবং যথাযথ মর্যাদায় স্মরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ করা হলো চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য (সাংবাদিক) ও দাতা সদস্যদের(সুধীজন)। শুক্রবার পবিত্র জুম্মার দিন বাদ আসর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় প্রয়াত সদস্য এবং দাতা সদস্যদের স্মরণ সভা এবং দোয়া মাহফিল। প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিনিয়র সাংবাদিক এম.এম আলাউদ্দিন।

স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, সাংবাদিক শেখ সেলিম, আবুল হাসেম এবং হুসাইন মালিক। ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় স্মরণ সভায় দাতা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন খাঁন ও হোসেন জাকির। স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক অ্যাডভোকেট একেএম মুসার ছেলে লাবলুর রহমান ও শহীদ সাংবাদিক মোহাম্মদ আলীর ছেলে কবির মোহাম্মদ শহিদুল হাসান। সভার শুরুতে প্রয়াত দাতা সদস্যদের নাম-ঠিকানা ও জীবনী তুলে ধরে স্মৃতিচারণ করেন ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি এবং প্রয়াত সদস্যদের নাম-ঠিকানা ও জীবনী তুলে ধরে স্মৃতিচারণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। স্মরণ সভায় ১৯৭৭ সালের ৯ জুলাই থেকে ২০২৪ সালের ৯ জানুয়ারি পর্যন্ত মৃত্যুবরণকারী প্রয়াত সদস্য যাদের স্মরণে এই স্মরণসভা তারা হলেন বাংলাদেশ অবজারভার ও দৈনিক সংবাদের মোহাম্মদ আলী, দৈনিক বাংলার আতিয়ার রহমান, দৈনিক সংবাদের দাউদ হোসেন, দৈনিক ইত্তেফাকের একেএম মুসা, দৈনিক খবরের ওদুদ হোসেন, দৈনিক জনতার ফিরোজ খাঁন, পাক্ষিক গ্রাম বাংলার মকবুলার রহমান, সাপ্তাহিক চুয়াডাঙ্গার সম্পাদক-প্রকাশক ওয়াসিকুর রহমান জোয়ার্দার, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সাইফুল ইসলাম পিনু, দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক ও নির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি।

প্রয়াত দাতা সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপিকা বশিরা মান্নান, সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হক, ব্যাংকার এসআর মালিক, ব্যবসায়ী এসএম ইউছুপ আলী ও শিক্ষা উদ্যোক্তা এমএস জোহা। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জান্নাতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহিদুর রহমান।

স্মরণ সভায় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মিজানুল হক মিজান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শাহ আলম সনি, আতিয়ার রহমান,মোঃ পলাশ উদ্দীন, অ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, আলমগীর কবীর শিপলু, খাইরুল ইসলাম, মাহফুজ মামুন, রুবাইত-বিন-আজাদ সুস্তির, আলম আশরাফ, শামসুজ্জোহা রানা, সোহলে রানা ডালিম প্রমূখ। দাতা সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোর কুমার কুন্ডু ও এমরাজ উদ্দীন খোকন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।