চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান (৫৭) রেলপাড়ার মৃত জাহান বক্সের ছেলে।

                চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (অপারেশন) হোসেন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।