আন্দুলবাড়িয়া কলেজে সিসি ক্যামেরা স্থাপন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি

জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজ ও ক্যাম্পাসে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষ কার্যলয়ে সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এনায়েতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কলেজ অ্যডহক গর্ভনিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু।

তিনি শ্লোগান তুলে বলেন, মানুষ মানুষকে করতে পারে না বিশ্বাস। তাইতো হয়েছে সিসি ক্যামেরার আবিস্কার। এখন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর কার্যক্রম ও নানা অপরাধ নিয়ন্ত্রনে সিসি ক্যামেরায় কলেজের শৃংঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে। শিক্ষকদের জন্য অ্যাসেম্বিলির অবকাঠামো নির্মাণ করা হয়েছে। যার যে কাজ সে তার কাজে দায়িত্বশীল হবেন। আমরা আপনাদের সহযোগিতায় এ কলেজকে একটি মডেল কলেজ হিসাবে গড়ে তুলতে চাই। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক। এ সময় ভাইস প্রিন্সিপাল হাফিজুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন, সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক আহসান হাবিব, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দিন আহম্মেদ, গনিত বিভাগের প্রভাষক প্রিপেশ মন্ডল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রভাষক আইরিন পারভীন, উৎপাদন, ব্যব¯’াপনা ও বিপনন বিভাগের প্রভাষক বিপাশা আজমেরী ও পরিদর্শক বোটানি বিভাগের প্রভাষক লামিয়া খাতুন সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।