চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ায় অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করায় এক দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ায় অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করাসহ নানা অভিযোগে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালিত হয়। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বীজ, কীটনাশক, বেকারী ও মুদি দোকান প্রভৃতি তদারকি করা হয়।

এ সময় অপরিছন্ন পরিবেশে খাবার তৈরি, বেকারী সামগ্রীতে উৎপাদনের তারিখ না দেয়া ও অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করার কারণে মো: আবুল বাশার এর প্রতিষ্ঠান শাপলা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্ধদন্ড প্রদান করা হয়।

এসময় অন্যান্য প্রতিষ্ঠানে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ এবং মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।