দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

দর্শনা অফিস

দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর হাসান জীবন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের কাউন্সিল মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জীবন দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামের পশ্চিমপাড়ার সেলিম উদ্দিনের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের ছাত্র ছিলেন।

নিহতের বাবা সেলিম উদ্দিন বলেন, আমাদের দোকানের মালামাল কিনে মোটরসাইকেলযোগে ফিরছিল। মালামালগুলো ভ্যানে ছিল এবং তার পিছন পিছন আসছিল। হঠাৎ একটি ছাগল রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন জানান, দুপুরে জীবন আহমেদ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।