মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

মেহেরপুর অফিস

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে স্থাপিত টিউবওয়েলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আশপাশের ব্যক্তিরা দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।