জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। গতকাল শনিবার পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র  সীমান্ত-৭১/৮-এস হতে এর নিকট রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর  নতুনপাড়া বিওপি’র -৬৭/এমপি এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।