চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মেয়াদউত্তীর্ণ রিয়েজেন্ট ও ঔষধ সংরক্ষণ করায় ২টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের হাসাপাতাল সড়কে সকাল  সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে মো: সহিদুল হক বিশ্বাস এর প্রতিষ্ঠান ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে মো: আজগর আলী বিশ্বাসের প্রতিষ্ঠান সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ও রিয়েজেন্ট ব্যবহার না করার এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি  মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।