পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে আটক ৪ বাংলাদেশী নাগরকিকে ফেরত দিলো বিএসএফ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা দিকে পলিয়ানপুর সীমান্তের পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবি জানায়, গতকাল বেলা ২টার দিকে ভারতে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তারা বলেন অবৈধভাবে ভারতে বসবাসরত ৪ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আসার সময় বিএসএফ হাতে আটক হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে।  পরে  বিজিবি তাদের নাম ও পরিচয় নিশ্চিত বিকালে সীমান্ত ৬০ নং মেইন  পিলার ও ৩১ সাব পিলারের নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বিএসএফ ৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।