সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে দুর্জয়কে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বুধবার রাজধানীর লালমাটিয়া থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।