গাংনীতে ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সুবহান ও সামাদ হোটেল এবং স্কয়ার ডেন্টাল নামের তিনটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সুত্রে জানা যায়, সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্না ঘরে মুরগি পালন করার অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে স্কয়ার ডেন্ডালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।