স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সবৃন্দ অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আরআই মোঃ আব্দুস সামাদ। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও খুলনা রেঞ্জ ডিআইজির নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।



