মানব পাচারকারী মহেশপুরের কাঞ্চনপুর গ্রামের লিংকন আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের চিহ্নিত মানব পাচারকারী লিংকনকে (৩৫) আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি তাকে আটক করে। আটক লিংকনের বিরুদ্ধে ২টি মাদক, ১ মানবপাচার ও ৩টি পাসপোর্ট আইনে মামলা রয়েছে।
৫৮-বিজিবি জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৫-আর এর নিকট কাঞ্চনপুর গ্রামে সুবেদার মোঃ ওমর আলী নেতৃত্বে টহল টহল দেয়া হচ্ছিল। এ সময় চিহ্নিত মানব পাচারকারী ও অবৈধভাবে ধুর পারাপারের সহায়তাকারী দালাল মোঃ লিংকনকে আটক করা হয়। সে কাঞ্চনপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। আটককৃত মানব পাচারকারীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।