মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় বিপ্লবী গণফ্রন্টের চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক কমরেড লিটু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়োজনীয়তা প্রতি মূহুর্তে অনূভব করছি কারণ গত ১৭ বছর আমাদের উপর যেমন জুলুম হয়েছে, জালেমদের শাসনে অনিয়ম,  বিশৃঙ্খলা, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অবিচার, ঘুষ-দূর্নীতি, লুটপাট করে সব শেষ করে দেওয়া হয়েছিল। যার শেষ পরিণতি হলো পতন। শেখ হাসিনার যেসব ঘটনা তার পতনের কারণ হয়েছিল তার ভিতর অন্যতম কারণ দলীয়করণ। এই দরীয়করণের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবার উদ্দেশ্যে একটি মেসেজ দিয়ে তিনি বলেন, বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী পাশের রাষ্ট্র ভারতে লুকিয়ে থেকে একটা বাণী ছেড়েছে যে আমি দেশে ফিরছি। সে কখনোই আসবে না। তাদেরকে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে দেওয়া যাবে না। তারা আমাদের দেশকে এক ধরণের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। ফ্যাস্টিদেরকে নিশ্চিহ্ন করতে সরকারের পাশে আমরা সব সময় থাকব।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদ হোসেন, বিপ্লবী গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান ফিরোজ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুল হক সেলিমসহ বিপ্লবী গণফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যক্তিজীবন, রাজনৈতিক সংগ্রাম ও দেশ-জাতির জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।