মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দাললসহ ৪ জন আটক, চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দাললসহ ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া নেশাজাতীয় সিরাপ ও মদ আটক করেছে। গত ২ দিনে বিজিবি এসব মাদক, দালাল ও অনুপ্রবেশকারীদের আটক করে। আটককৃতদের মধ্যে দালাল মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের রিয়াজ হোসেন (২৪), মোঃ সাকিব হাসান (৩০০ ও  অবৈধ অনুপ্রবেশকারী ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

৫৮-বিজিবি জানায়,  গত শুক্রবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/২-এস এর মধ্যে শিংনগর হালদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৬৭ বোতল নেশা জাতীয় সিরাপ (ডরহ ঈবৎবী এবং ঊংশঁভ ঝুৎঁঢ়) আটক করা হয়।

এদিকে গতকাল রাত ৩টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৪৩-আর এর নিকট লড়াইঘাট গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

এর আগে শুক্রবার বেলা আড়াইটার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর এর নিকট রেজাউলের পান বরজে টহল দেয়া হচ্ছিল। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ বাংলাদেশী নাগরিককে  আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল জেলার আগৈলঝারা থানার বারপাইকা গ্রামের বাসুদেব সরকার (৪১) ও  বানারীপাড়া থানার মরিচবুনিয়া গ্রামের কমলেশ পার (১৯)। অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে বিশেষ টহল দেয়া হচ্ছিল। এ সময়  চিহ্নিত মানব পাচারকারী ও অবৈধভাবে ধুর  পারাপারের সহায়তাকারী দালাল মোঃ সাকিব হাসানকে আটক করা হয়। সে পিপুলবাড়ীয়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে। এছাড়াও ৯ টার দিকে কুসুমপুর এলাকার আরেক চিহ্নিত মানব পাচারকারী এবং অবৈধভাবে ধুর পারাপারে সহায়তাকারী দালাল মোঃ রিয়াজ হোসেনকে আটক করা হয়। সে পিপুলবাড়িয়া গ্রামের শফিকুর ইসলামের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।