দামুড়হুদায় কৃষি হাটের শুভ উদ্বোধন, উন্মোচিত হলো কৃষি ও কৃষকের সম্ভাবনার নতুন দুয়ার

দামুড়হুদা অফিস:

কৃষিপণ্য বিপণনে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাজারসংযোগ গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘দামুড়হুদা কৃষি হাট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগকে স্থানীয় কৃষি অর্থনীতি, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শনিবার বেলা ১০টার দিকে দামুড়হুদা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি হাটের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।

দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারি আবেদ উদদৌলা (টিটন)। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ জালাল উদ্দিন, হাজী মোঃ আমজাদ হোসেন, চুয়াডাঙ্গার কৃষি বিপণন কর্মকর্তা রেজাউল ইসলাম।দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দামুড়হুদায় কোন কৃষি হাঁট নেই, আমাদের অঞ্চলের কৃষকদের যদি তাদের উৎপাদিত ধান বিক্রি করতে হয় তাহলে যেতে হয় সেই জীবননগর। এখানে কৃষকের খরচ, শ্রম এবং সময় তিনটাই ব্যায় হচ্ছে। দামুড়হুদার কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই কৃষি হাট নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে কৃষি হাটের কার্যক্রম পরিচালিত হলে এটি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দামুড়হুদা বাজার বণিক সমিতি ও দামুড়হুদার ভূষিমাল ব্যবসায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দামুড়হুদা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম। দামুড়হুদা কৃষি হাট, কৃষকের উৎপাদন, ব্যবসায়ীর সংযোগ এবং স্থানীয় অর্থনীতির বিকাশে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচন হবে বলে জনানা তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।