স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের শাখাভিত্তিক মজলিসে শুরা নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আটটি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যরা হলেন—
পুরুষ সদস্য: জেলা শাখা: অ্যাডভোকেট আসাদুজ্জামান, মাওলানা আজিজুর রহমান, মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জিয়াউল হক, মহিউদ্দিন ও নুর মোহাম্মদ টিপু।
চুয়াডাঙ্গা পৌরসভায় মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাওলানা বেলাল হুসাইন, আলমডাঙ্গা উপজেলায় দারুস সালাম ও মামুন রেজা। আলমডাঙ্গা পৌরসভায় মাহের আলী, গাংনী-আসমানখালী থানায় সেলিম রেজা, কামরুল হাসান সোহেল ও খন্দকার মাসুদুর রহমান। দামুড়হুদা উপজেলায় নায়েব আলী, মাজহারুল ইসলাম ও আবেদ উদ দৌলা টিটন। দর্শনা পৌরসভায় মাহবুবুর রহমান টুকু, দর্শনা থানায় মাওলানা রেজাউল করিম। জীবননগর থানায় হাফেজ বেলাল হুসাইন, আন্দুলবাড়ীয়া: সাখাওয়াত হুসাইন।
এদিকে পদাধিকার বলে শুরার সদস্যরা হলেন
মফিজুর রহমান জোয়ার্দ্দার, মাওলানা হাফিজুর রহমান, অধ্যাপক খলিলুর রহমান, কামাল উদ্দিন, আলতাফ হুসাইন, মাওলানা ইসরাইল হোসেন, কামাল উদ্দিন, মাছুম বিল্লাহ, কাইমুদ্দিন হিরোক, মুহসীন আলী, আব্বাস উদ্দিন, অ্যাড. হাসিবুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান।
মহিলা সদস্য: জেলা ইউনিট : ফাহিমা খানম, হাফিজা খাতুন, শাহানা হাবিব, নাসরিনা খাতুন মিমি
চুয়াডাঙ্গা পৌরসভায় সুলতানা রাজিয়া, সদর উপজেলায় ময়না খাতুন। আলমডাঙ্গা উপজেলায় ইভানা লাইজু ডলি ও সাবিকুন নাহার।
, আলমডাঙ্গা পৌরসভায় আফরোজা খাতুন ও সাবিকুন নাহার, গাংনী-আসমানখালী থানায় রোকসানা শেলি, জেসমিন আক্তার ও সোনালি খাতুন। দামুড়হুদা উপজেলায় রেহেনা খাতুন, শামসুন্নাহার। দর্শনা থানায় নিলুফা খাতুন, দর্শনা পৌরসভায় নাজমা কাদির। জীবননগর থানায় সুমাইয়া সিদ্দিকা।
এদিকে ভোট গণনা শেষে
চুয়াডাঙ্গার বেগমনগরের বিল্লাল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন এমপি। সহকারী অঞ্চল পরিচালক আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর।



