চুয়াডাঙ্গায় পুলিশ লাইনে ১৬-১৮ নভেম্বর শারীরিক পরীক্ষা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কাজে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের আয়োজনে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের  ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

পুলিশ সুপার রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিস্কার পরিছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করে প্যারেড গ্রাউন্ডে হাজির থাকা এবং অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, রিক্রুটমেন্ট এ স্বজনপ্রীতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

প্রার্থীদের সম্পর্কে নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, চুয়াডাঙ্গা বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ৮টা হতে শারীরিক মাপ ও চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ প্রাথীরা পৃথক লাইনে সকাল ৮ টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতিত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীর মধ্যে থেকে প্রতিটি ইভেন্টে প্রতিযোগীতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সএর  অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছাঃ শাহিনা আক্তারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।