চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ায় পারিবারিক কলহের জেরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন কোহিনুর বেগম (৩৩) নামে এক গৃহবধূ। গতকাল রোববার সকাল ১০টার সময় পৌর কলেজপাড়ার ফয়েজের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তিনি মো. দেলোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী। বর্তমানে স্বামীর সঙ্গে পৌর কলেজপাড়ার ফয়েজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে কোহিনুর বেগম বসতঘরের ছাদের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর স্বামী ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। সকাল ১১টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান জানান আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।