আব্দুস সেলিম, হিজলগাড়ী প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মোটরসাইকেল র্যালি ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নেহালপুর ইউনিয়নের দোস্তের বাজার থেকে র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হিজলগাড়ী বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দর্শনা থানার বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম যুদ্ধু, সদস্য সচিব মোঃ সাজিদুর রহমান মিলন মোল্লা, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরজ আলী, সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ , সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড ও নাশকতার মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে নেহালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে। র্যালি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নেহালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন



