অস্থিতিশীল সৃষ্টি করার অভিযোগে জুড়ানপুর থেকে ১ জন গ্রেফতার

দামুড়হুদা অফিস :
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টি করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানার এসআই (নিঃ) মাহাবুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাত সাড়ে ৮ টার দিকে জুড়ানপুর গ্রামের (পূর্বপাড়া) থেকে তুহিন আলী (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন আলী উপজেলার জুড়ানপুর পূর্ব পাড়ার আব্দুর রশিদ এর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে তাকে গতকাল শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ জানিয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।