স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে অজ্ঞাত ব্যক্তিদের মারধরের শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. রাসেদ নাহিম রহমান জ্যামি (৩৬)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার জ্যামি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার মাহাবুব আলমের ছেলে।
পুলিশ জানায়, জ্যামি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। ঘটনার সময় অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জন ব্যক্তি কলেজের পশ্চিম পাশে তাঁকে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে এসআই লিটন বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, জ্যামিকে চিকিৎসা শেষে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



