স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা হরতালের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে এ মোটরসাইকেল মিছিল বের করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে জেলা বিএনপি ও এর অংগ সংগঠন সমুহের নেতৃবৃন্দ শহরে সতর্ক অবস্থান গ্রহন করেন। রাতেই জেলা বিএনপির আয়োজনে মোটরসাইকেলের বহর নিয়ে শহরে মিছিল বের করা হয়।
এদিকে গতকাল বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বিরাট মোটরসাইকেল মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে মিছিলটি শহরের কোর্ট মোড়, বড় বাজার হাসান চত্বর, একাডেম মোড় হয়ে রেলবাজার, কেদারগঞ্জ বাজার এলাকা প্রদক্ষিন করে।
অপরদিকে ছাত্রদলের সাবেক সাধারন সসম্পাদক মোমিন মালিতা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিষিদ্ধ ছাত্রসংগঠন ও পতিত অপশক্তি গতকাল ১০ নভেম্বর ধর্মঘটের ডাক দেয়। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সমর্থন দেয়। যদিও সারাদেশে ধর্মঘটের কোথাও কোন প্রভাব পড়েনি। চুয়াডাঙ্গা শহরে ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মোটরসাইকেল নিয়ে ধর্মঘট বিরোধী শোডাউন দিয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এই মোটর শোডাউন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বের হয়ে মাছপট্টি, স্টেশন, রেলবাজার, একাডেমী মোড়, নিউমার্কেট, হাসান চত্বর হয়ে দৌলতদিয়াড়, বঙ্গজ ঘুরে চৌরাস্তা মোড় হয়ে কোর্ট মোড়, নতুন বাজার হয়ে পুলিশ লাইন ঘুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে এসে শেষ হয়। শোডাউন শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহাজান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এর পরিচালনায় সমাবেশ ও শোডাউনে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক,সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, রাশিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আইন বিষয়ক সম্পাদক জীবন, সদস্য রাহাত উল হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ইকতিয়ার হক স্বপ্নীল প্রমূখ।
ছাত্রদলের নেতৃবৃন্দ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের দেশবিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। দেশ ও দেশের মানুষের জানমাল রক্ষার্থে আমরা জাগ্রত আছি। ফ্যাসিষ্ট হওয়ার পরেও অনেকেই ব্যবসা বানিজ্য নিজ নিজ কর্ম করে যাচ্ছেন তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু সুযোগ নিয়ে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করেন তার পরিনতি হবে ভয়াবহ।



