স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা এবং গুজব ছড়ানোর প্রতিবাদে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত ধর্মঘট প্রতিহত এবং সম্ভাব্য নাশকতা রোধে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি নাশকতা ও গুজব প্রতিরোধের ঘোষণা দেন।
শোডাউনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম পিটু বলেন, ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৎপর থাকবেন। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ নাশকতা বা গুজব ছড়ানোর চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শান্ত চুয়াডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তোওফিকুজ্জামান, সহসাধারণ সম্পাদক আরিফ হোসেন, পল্লী ও গ্রামবিষয়ক সম্পাদক আবু সাইদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল মাহমুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।
এ ছাড়া সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিয়ার রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিন্টু, যুগ্ম আহ্বায়ক রাইহানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মেহবুব, পৌর যুবদলের সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, যুগ্ম আহ্বায়ক লালন সরদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান, শ্রমিক দল নেতা রাশিদুল ইসলাম এবং ওলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



