স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর ও জীবননগর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ পিচ ইয়াবা, নগদ ২০ হাজার টাকা ও টি মোবাইল ফোন। আটককৃতরা হলো জীবননগর উপজেলার লক্ষীপুর পাবনাপাড়ার মোঃ স্বাধীন মিয়া (৩০), চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর হাউজ পাড়ার মোঃ সামছুল (৫৫) ও বেলগাছী সম্প্রদায়পাড়ার মোঃ মাসুদ রানা ওরফে মাসুম (৪৬)। পরে তাদের মধ্যে ১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অপর দুইজনকে সামারী ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরের দিকে অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার দুপুরের দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা পশ্চিমপাড়া কাজীপাড়ার হান্নান কাজীর মুদি দোকানের সামনে আসামী মোঃ স্বাধীন মিয়াকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিচ ইয়াবা, ২০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর এলাকা থেকে মাদক সেবনের অপরাধে সামছুল ইসলাম ও বেলগাছী গ্রাম থেকে মোঃ মাসুদ রানা ওরফে মাসুমকে আটক করে। পরে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নেয়া হলে আদালত আসামী সামছুলকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও মাসুদ রানা ওরফে মাসুমকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।



