মেহেরপুর অফিস
“প্রাথমিক শিক্ষায় আলোয় গড়বো আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে গাংনী উপজেলায় সদ্য যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে গাংনী উপজেলা শিক্ষক সমিতি।
সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক। উপজেলা শিক্ষক সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন এটম, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুকুল, সংগঠনের নির্বাহী সভাপতি মাসুদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক রাশিদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক জসীম উদ্দিন, সহকারী শিক্ষক তানভীর কবির, সাইফুল্লাহ, সহসভাপতি প্রধান শিক্ষক ফারুকে আযম। অনুষ্ঠানের শুরুতে গাংনী উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।
মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক বলেন, আমাদের সংগঠন সকল শিক্ষকদের কল্যাণে কাজ করে চলেছে। তিনি পেশাগত উন্নয়নে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।



